1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক - dailydeshkantha
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৫৭|
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন ইলিশ রক্ষায় সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, উপকূল জুড়ে কড়া নজরদারি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬,
  • 10 Time View

বিনোদন ডেস্ক: মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বিশেষ করে এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে গত কয়েক মাস ধরে ছিল নানা জল্পনা। অবশেষে সব গুঞ্জনের ইতি টেনে প্রকাশ্যে এলো সিনেমার নতুন পোস্টার। এতে শাকিবের বিপরীতে দেখা গেছে সাবিলা নূরকে। এর মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব ও সাবিলা।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন শাকিব খান। দেখা যায়, নায়কের ড্র্যাডলক হেয়ার স্টাইল ও ট্যাটু করা ‘রকস্টার’ লুকের পাশে সাবিলার উপস্থিতি; যা এক রোম্যান্টিক আবহের ইঙ্গিত দিচ্ছে। পোস্টারের ক্যাপশনে মেগাস্টার লিখেছেন, ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…’

পোস্টারটি প্রকাশের পর থেকেই ভক্ত ও দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। পোস্টারের কমেন্ট বক্সে জমা পড়ছে অসংখ্য মন্তব্য। এক ভক্ত মন্তব্য করেছেন, শাকিব-সাবিলা জুটি মানেই নতুন কিছু, পোস্টারটি এক কথায় দারুণ! আরেকজন লিখেছেন, ঈদের সিনেমার জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হলো। উল্লেখ্য, বড় বাজেটের এই সিনেমাটি আগামী ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাবে বলে জানা গেছে।
এর আগে শাকিব খান তার জন্মদিনে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেন। এবার এলো তার দ্বিতীয় পোস্টার। সান কমিউনিকেশনের প্রযোজনায় ‘রকস্টার’ সিনেমাটি নির্মাণ করছেন আজমান রুশো, চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন।

এর আগে শাকিব-সাবিলা জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবারের মতো দেখা যায়। সেই রসায়ন এবারও বজায় থাকবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork