1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:২২|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 123 Time View
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে

জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলোর মধ্যে গণভোট বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে কমিশন।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।

জুলাই জাতীয় সনদের জন্য ৮৪টি সংস্কার প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও ঐকমত্য হয়নি। এ কারণে সনদটি চূড়ান্ত রূপ পায়নি। বাস্তবায়নের উপায় নির্ধারণে কমিশন এর আগে ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে, যা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলে। তবে তাতেও ঐকমত্যে পৌঁছানো যায়নি।

তবে গত ৫ অক্টোবর গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়। আজকের বৈঠকে সেই গণভোট বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

কমিশন সূত্র জানিয়েছে, ১৫ অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিয়ে সনদটির পূর্ণাঙ্গ রূপ দিতে চায় তারা।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদারসহ কমিশনের অন্যান্য সদস্য উপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork