1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি শেখ রেজাউল ইসলাম - dailydeshkantha
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৫৬|
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ইসরায়েলের সেনা-সদরদপ্তর, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি ইরানের নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক পাঁচ দিনে কত আয় করল প্রিন্স? জাতীয় স্মৃতিসৌধে রিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা নিবেদন ও দোয়া দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা. জুবাইদা রহমান: শিশুস্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরলেন

সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলাই বড় সহায়ক: এমপি শেখ রেজাউল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬,
  • 17 Time View

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেছেন, খেলাধুলা চর্চার মধ্য দিয়ে যুব সমাজকে সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসতে হবে। বৈধ বিনোদন সামাজিক অবক্ষয় রোধে বড় সহায়ক।

​তিনি বলেন, আজকের যুব সমাজ আমাদের দেশ ও জাতির বড় একটি সম্পদ। বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে। তাদেরকে খেলাধুলা ও বৈধ বিনোদনের সাথে সম্পৃক্ত করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সমুন্নত রাখতে হবে। তিনি মহাদিঘী গ্রামের খাল অবৈধ দখল মুক্ত করার আশ্বাস প্রদান করে বলেন,

এই গ্রামসহ আত্রাই-রাণীনগরের সার্বিক উন্নয়নে আমি সচেষ্ট থাকব। ​তিনি গত সোমবার উপজেলার মহাদিঘী গ্রামের প্রয়াত উপজেলা ছাত্রদলের সভাপতি সালামত হোসেন চৌধুরী সুবাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

​সুবাস চৌধুরীর বোন লাবনী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহাদিঘী গ্রামের সন্তান ঢাকার কর কমিশনার আবদুস সোবহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল জলিল চকলেট, বিএনপি নেতা হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork