1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জলঢাকায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার - dailydeshkantha
২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৮:২০|
শিরোনামঃ
‎​২০৫ বছরের ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা ও পুণ্যস্নান অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলা নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু ‘দর্শকদের জন্য আমার পক্ষ থেকে এটি জন্মদিনের উপহার’ জলঢাকায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ইসরায়েলের সেনা-সদরদপ্তর, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি ইরানের নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক

জলঢাকায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২৮, ২০২৬,
  • 22 Time View

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় নিখোঁজের একদিন পর মমিনুর ইসলাম (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঠালী ইউনিয়নের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা মমিনুর ইসলাম গত শুক্রবার (২৭ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে উপজেলার কাঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় হামিদুল মেম্বারের বাড়ির পাশে দিনাজপুর ক্যানেলের পূর্ব পাড়ের একটি ধানক্ষেতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জলঢাকা থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত মমিনুর ইসলাম বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি অবসর সময়ে সে অটোভ্যান চালাতো বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতার উপস্থিতির কারণে আইনানুগ কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork