1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘দর্শকদের জন্য আমার পক্ষ থেকে এটি জন্মদিনের উপহার’ - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১১:৩৩|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

‘দর্শকদের জন্য আমার পক্ষ থেকে এটি জন্মদিনের উপহার’

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২৮, ২০২৬,
  • 169 Time View

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছেন মেগাস্টার শাকিব খান। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা ও আলোচনা দেখা গেছে। তবে ‘প্রিন্স’ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন এক চমক নিয়ে হাজির হলেন এই নায়ক।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সিনেমার নির্মাণ সংশ্লিষ্টরা কথা দিয়েছিলেন, শাকিবের জন্মদিনেই প্রকাশ করা হবে ছবিটির ফার্স্ট লুক।

শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনটিতে সামাজিকমাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। ভক্তদের সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়ে এদিন সকালে নিজের নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেন মেগাস্টার নিজে।

পোস্টারে দেখা যায়, শাকিব খান ধরা দিয়েছেন একেবারে ভিন্ন আঙ্গিকে যা তার চিরাচরিত লুকের থেকে একদম আলাদা। তাকে দেখা যাচ্ছে একটি কালো পিচঢালা রাস্তার ওপর বসে থাকতে, যেখানে তার লুক পুরোপুরি একজন রকস্টারের মতো। কালো স্লিভলেস গেঞ্জি এবং কালো ডেনিম শর্টস পরেছেন। পায়ে রয়েছে লাল রঙের কনভার্স স্নিকার্স এবং সাদা মোজা।

শাকিব খান এই পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে একটি আবেগপূর্ণ ক্যাপশন লিখেছেন। দর্শকদের উদ্দেশে লিখেছেন, আমার প্রিয় দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে একটি জন্মদিনের উপহার!

জানা গেছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার নাম নিশ্চিত হওয়া গেছে। তবে শোনা যাচ্ছে, সিনেমাটিতে মূল নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। ‘রকস্টার’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যার ঝুলিতে রয়েছে বনলতা এক্সপ্রেস, উৎসব, কাইজার এবং মাইনকার চিপায়ের মতো আলোচিত কাজ। সিনেমাটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন, যারা এর আগে মনপুরা ও হাওয়ার মতো ব্যবসাসফল ও দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছে।

গত কয়েক বছরে শাকিব খানের কাজের ধরণ ও পর্দা উপস্থিতিতে যে বড় পরিবর্তন এসেছে, তার ছাপ ‘প্রিন্স’ সিনেমাতেও দেখা গেছে। যদিও সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ ছিল অনেক উঁচুতে, তবে সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এমন পরিস্থিতিতে ‘রকস্টার’-এর এই নতুন লুক শাকিব ভক্তদের মনে আবারও নতুন আশার সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork