1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু - dailydeshkantha
২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ১০:১৩|
শিরোনামঃ
‎​২০৫ বছরের ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা ও পুণ্যস্নান অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলা নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু ‘দর্শকদের জন্য আমার পক্ষ থেকে এটি জন্মদিনের উপহার’ জলঢাকায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ইসরায়েলের সেনা-সদরদপ্তর, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি ইরানের নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক

নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২৮, ২০২৬,
  • 71 Time View

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আগামী চার বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ, ২০২৬) সকালে ক্লাব কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার সরদার মাহমুদ হক উত্তাল-কে সভাপতি এবং চ্যানেল এস-এর আত্রাই ও মান্দা উপজেলা প্রতিনিধি মোঃ শাহাদুল ইসলাম বাবু-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এবং ক্লাবের গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ করে গঠিত এই নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সম্পাদকীয় ও কার্যনির্বাহী পদে আরও ১৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সরদার মাহমুদ হক উত্তাল তাঁর বক্তব্যে বলেন, “আত্রাইয়ের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে এই ক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অপসাংবাদিকতা রোধে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখব।”

সাধারণ সম্পাদক মোঃ শাহাদুল ইসলাম বাবু ক্লাবের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

কমিটি ঘোষণার পর আত্রাই উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে আত্রাই উপজেলা প্রেসক্লাব এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা বলিষ্ঠভাবে সরকারের কাছে তুলে ধরবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork