1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ - dailydeshkantha
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৫৪|
শিরোনামঃ
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
  • 17 Time View

বিনোদন ডেস্ক: বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হোক কিংবা হিমাচলের ‘মাণ্ডি’ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত বরাবরই সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। হৃতিক রোশান থেকে শুরু করে আদিত্য পাঞ্চোলি, তার জীবনে প্রেমের আসা-যাওয়া কম হয়নি। সম্প্রতি কঙ্গনার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে সহকর্মী ও ভারতের সংসদ সদস্য চিরাগ পাসোয়ানকে ঘিরে।

দীর্ঘদিন ধরে চলা সেই গুঞ্জন এবার উড়িয়ে দিলেন অভিনেত্রী। চিরাগের সঙ্গে সম্পর্ক নিয়ে কঙ্গনা বলেন, ‘চিরাগের সঙ্গে আমার বিশেষ কিছু নেই। আমি আর চিরাগ শুধু ভালো বন্ধু। অনেক বছর আগে আমরা একসঙ্গে ছবি করেছিলাম। আমাদের মধ্যে সত্যি কোনো সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত।’

কঙ্গনা ও চিরাগের পরিচয় প্রায় ১৪ বছর আগে। ২০১১ সালে ‘মিলে না মিলে হম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগের। সেই সিনেমায় তারা জুটি বেঁধে অভিনয় করেছিলেন।

রূপালি পর্দায় তাদের রসায়ন জমলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। এরপর কঙ্গনা অভিনয়ে নিজের আধিপত্য বিস্তার করলেও চিরাগ নাম লেখান রাজনীতিতে। দীর্ঘ বিরতির পর ভারতের সংসদ ভবনে ফের দেখা হয় এই দুই পুরনো সহকর্মীর।

সংসদে তাদের খুনসুটি, একে অপরের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা হাসিমুখে ক্যামেরাবন্দি হওয়ার দৃশ্য নেটপাড়ায় মুহূর্তেই ভাইরাল হয়। সেখান থেকেই ডালপালা মেলে নতুন প্রেমের গল্পের। অনেকেই ধারণা করেছিলেন, জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে হয়তো রাজনীতিক চিরাগের বুকেই তরী ভিড়িয়েছেন কঙ্গনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork