1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীতে দলিল লেখক সমিতির সম্মেলন - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:২৮|

নীলফামারীতে দলিল লেখক সমিতির সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 109 Time View

আফসার আলী নীলফামারী:

বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালের দিকে শহরের শিল্পকলা একাডেমিতে সদর উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি মো:শফিকুল ইসলাম সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:গোলাম রব্বানী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম এ রশিদ। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন,বিগত সরকারের আমলে আমাদের সাত দফা বাস্তবায়ন হয়নি তাই অন্তর্বর্তী সরকার যেন আমাদের এই সাত দফা বাস্তবায়ন করেন।তিনি আরো বলেন, যদি এই সাত দফা বাস্তব না হয়, তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলন করতে বাধ্য হব। কারণ এটি আমাদের যৌক্তিক দাবি।এছাড়া ওই সম্মেলনে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কে এস টমাস,ফরিদপুর বিভাগের আলহাজ্ব নুরুল হক মিয়া,জেলা জামায়াতের নায়েবে আমির ড.খায়রুল আনাম,রংপুর বিভাগের মো:মোস্তাফিজার রহমান মল্লিক,রাজশাহী বিভাগের এস এম আয়নাল হক,ঢাকা বিভাগের মো:ফিরোজ আলম সহ,নীলফামারী উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork