1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
চকরিয়ায় গহীন জঙ্গলে অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্য আটক - dailydeshkantha
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৪৬|
শিরোনামঃ
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

চকরিয়ায় গহীন জঙ্গলে অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্য আটক

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 72 Time View
চকরিয়ায় গহীন জঙ্গলে অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্য আটক
চকরিয়ায় গহীন জঙ্গলে অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্য আটক

মোঃ আরফাতুল ইসলাম(সানি), স্টাফ রিপোর্টার: কক্সবাজারের চকরিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘী-লামা-আলীকদম সড়কের পাশের গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে ফাঁসিয়াখালী এলাকায় ৮-৯ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতরা সড়কে গাছ ফেলে গাড়ি আটকে ভাঙচুর ও যাত্রীদের মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় এসআই জাকির হোসেন বাদী হয়ে চকরিয়া থানায় মামলা (নং-৫০, তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫) দায়ের করেন।

 

পরবর্তীতে কক্সবাজারের পুলিশ সুপার জনাব মো. সাইফুদ্দিন শাহীন এর নির্দেশনায় ও চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই সোহরাব সাকিব, এসআই আরকানুল ইসলাম, এএসআই খলিলুর রহমান, এএসআই জুয়েল বড়ুয়া, এএসআই আনোয়ার হোসেন ও এএসআই আলাউদ্দিনসহ পুলিশের একটি টিম অংশ নেয়।

 

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মো. ওমর ফারুক (২৮), পিতা- শহরমুল্লুক, সাং- অচিতার বিল, ফাঁসিয়াখালী ইউপি।
২। মো. জিসান (১৯), পিতা- মো. ফয়েজ, সাং- অচিতার বিল, ফাঁসিয়াখালী ইউপি।
৩। জসিম উদ্দিন ওরফে বার্মাইয়া জসিম (২৬), পিতা- জাকের আহমেদ, সাং- অচিতার বিল, ফাঁসিয়াখালী ইউপি।
৪। মো. মোবারক (২৫), পিতা- নজরুল ইসলাম, সাং- মুসলিম নগর, ফাঁসিয়াখালী।
৫। মো. আবুল কালাম, পিতা- আবদুল মজিদ, সাং- বিনামা (চকরিয়া পৌরসভা), বর্তমানে মুসলিম নগর, ফাঁসিয়াখালী।

 

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়— একটি দেশীয় তৈরি থ্রিকোয়াটার এলজি, একটি দেশীয় তৈরি পাইপগান একটি সাদা রঙের তাজা কার্তুজ পাঁচটি ধারালো ও রামদা

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছে, গ্রেপ্তার আসামিরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা চকরিয়া ও আশপাশ এলাকায় একাধিক ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork