1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাগাতিপাড়ায় পূর্বশক্রতার জেরে যুবককে মারপিটের অভিযোগ - dailydeshkantha
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২৫|
শিরোনামঃ
সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত’ জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি

বাগাতিপাড়ায় পূর্বশক্রতার জেরে যুবককে মারপিটের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 93 Time View
বাগাতিপাড়ায় পূর্বশক্রতার জেরে যুবককে মারপিটের অভিযোগ
বাগাতিপাড়ায় পূর্বশক্রতার জেরে যুবককে মারপিটের অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে মো. রনি নামের এক যুবককে মারপিট করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের যোগীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহত মো. রনি উপজেলার কোয়ালীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আহত হয়ে এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এ নিয়ে ওই দিন দুপুরেই রনির পক্ষে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে তার বড় বোন রজিনা খাতুন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার কোয়ালীপাড়া গ্রামের আখতারুজ্জামান আসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রনির। এর জের ধরে ঘটনার দিন আখতারুজ্জামান আসলাম স্থানীয় তুষার আলী এবং দেবা শীষ নামের দুজনকে নিয়ে রনিকে একা পেয়ে মারপিট করে। তাদের হাত থেকে রনিকে উদ্ধার করতে গেলে রনির পিতাকেও মারপিট করেন অভিযুক্তরা।

তবে অভিযুক্ত আখতারুজ্জামান আসলাম বলেন, দুইপক্ষের ভুল বোঝাবুঝির কারনে হাতাহাতি হয়েছে। এতে দুই পক্ষের লোকজন আহত হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মো. রনির পক্ষ থেকে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork