1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত - dailydeshkantha
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০০|
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ইসরায়েলের সেনা-সদরদপ্তর, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি ইরানের নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক পাঁচ দিনে কত আয় করল প্রিন্স? জাতীয় স্মৃতিসৌধে রিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা নিবেদন ও দোয়া দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা. জুবাইদা রহমান: শিশুস্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরলেন

ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,
  • 24 Time View

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকেই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসের সূচনা হয় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এসময় উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ভালুকা সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সাদা পায়রা ও বেলুন উড়ানোর মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের প্রধান কর্মসূচি। পরে বিভিন্ন স্কুল-কলেজ, আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রীতি ফুটবল খেলা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলার আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, ভালুকা। মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork