1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে মানববন্ধন  - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৪২|

আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 511 Time View
আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে মানববন্ধন 
আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে মানববন্ধন 

পঞ্চগড় জেলা প্রতিনিধি, মোঃ জিয়াউর রহমান জিয়া:

স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। জেলা আইনজীবী সমিতির চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাবলিক প্রসিডিউটর পিপি অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাডভোকেট মির্জা আমিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বারী, অ্যাডভোকেট আহসান হাবিব, অ্যাডভোকেট ইয়াসিনুল ইসলাম দুলাল, আহসান হাবিব, প্রমুখ বক্তব্য রাখেন।
স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় না থাকার কারণে বিচারকরা স্বাধীনভাবে নিরপেক্ষ বিচার করতে পারছেন না। এতে ন্যায়সঙ্গত ও সুষ্ঠু বিচার ব্যবস্থা বাধাগ্রস্থ হচ্ছে বলে জানান আইনজীবীরা। বক্তারা বলেন, ২০০৭ সালে জুডিসিয়াল সেপারেশন হয়েছে। কিন্তু আলাদা কোনো সচিবালয় হয়নি। জুডিসিয়াল সেপারেশন হলেও আমরা সেটার ফল ভোগ করতে পারছি না। নির্বাহী বিভাগের অধীনে বিচার বিভাগ থাকার কারণে তারা নগ্ন হস্তক্ষেপ করছে। বিগত সরকারের আমলে একজন বিচারক কোনো এক আসামীকে জামিন প্রদান করেছিলেন। এরপর সচিবালয় থেকে জামিন বাতিল করতে বিচারককে চাপ প্রয়োগ করা হয়। পৃথক সচিবালয় না থাকার কারণে আমাদের বিচারকগণও স্বাধীনভাবে তাদের বিচার কার্য সম্পাদন করতে পারছেন না। অনেক বিচারক আমাদের বলেছিলেন যে মামলার শুনানীতে সচিবালয়ের চাপ রয়েছে। তাই স্বাধীন ও সঠিকভাবে রায় দিতে তারা পারছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork