1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:০৮|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

আলীকদম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মমতাজ, সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২৬,
  • 85 Time View

মো. আবু সুফিয়ান, আলীকদম বান্দরবান: বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক বিশেষ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক আমার দেশ ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি মমতাজ উদ্দিন আহমদ-কে সভাপতি এবং দৈনিক পূর্বকোণ ও দৈনিক সকালবেলা প্রতিনিধি মো. ইয়াকুব আলী-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন— ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ছৈয়দ আমিন (দৈনিক আমাদের পত্রিকা), সদস্য মো. শাহ আলম (দৈনিক দেশের কথা ও বাংলাদেশ বেতার)।

এছাড়াও কমিটিতে সহযোগী সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে— নয়নমনি তঞ্চঙ্গ্যা (দৈনিক হিমছড়ি), সুমন্ত তংচংগ্যা (দৈনিক দেশ প্রতিদিন/প্রভাতী বাংলাদেশ), মো. নুরুল ইসলাম রাজু (দৈনিক পূর্বদেশ/সকালের বার্তা), মো. আমির হোসাইন সাদেকী (দৈনিক বায়ান্ন), হামিদ হোসাইন (দৈনিক রাঙামাটি), মো. রেজাউল করিম (দৈনিক নব দিগন্ত/বাংলার সময়), মো. রহমত উল্লাহ (দৈনিক সময়ের কথা), মু. তাওহীদুল ইসলাম (দৈনিক বাংলা) এবং আবু সুফিয়ান (দৈনিক চৌকস)।

সভায় বক্তারা বলেন, মাঠ সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯৯৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আলীকদম প্রেসক্লাব আলীকদমের পাহাড়ি জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে বরাবরের মতোই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার জনমানুষের অধিকার আদায়ে নবগঠিত এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork