1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পূর্ণাঙ্গ জেলা কমিটির অভিষেক - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:০৭|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পূর্ণাঙ্গ জেলা কমিটির অভিষেক

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 88 Time View
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পূর্ণাঙ্গ জেলা কমিটির অভিষেক
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পূর্ণাঙ্গ জেলা কমিটির অভিষেক

সাইফুল ইসলাম (রামগড়) খাগড়াছড়ি প্রতিনিধি:  “আমার পাহাড়, আমার জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সেলিম ট্রেড সেন্টারের ৫ম তলাস্থ হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ লোকমান হোসাইন এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবু তাহের। প্রধান বক্তা ছিলেন সাবেক মেয়র ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ রানা, রাঙ্গামাটি জেলার সভাপতি মোঃ সোলায়মান, বাঘাইছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতা মোঃ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও খাগড়াছড়ির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. নিজাম উদ্দিন, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মোঃ এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সভানেত্রী সালমা আক্তার মৌ সহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, নাগরিক পরিষদের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ বক্তব্য ও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমানে আমরা বাংলাদেশে চরম একটি ক্রান্তিকাল পার করছি। আমরা স্বাধীনতার পর থেকে বৈষম্যের শিকার হচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান ঘটানোর প্রয়োজন। নেতৃবৃন্দরা সরকারকে আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের অধিকার নিশ্চিত করতে হবে, এই বৈষম্যের অবসান করতে হবে।
পরে, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর প্রধান সমন্বয়ক শেখ আহম্মদ রাজু প্রধান অতিথি এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি সুমন আহমেদ এর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা আয়োজিত পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork