1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
খুটামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ওবায়দুল্লাহ সালাফীর নির্বাচনী প্রচারণা - dailydeshkantha
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৯|
শিরোনামঃ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

খুটামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ওবায়দুল্লাহ সালাফীর নির্বাচনী প্রচারণা

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 322 Time View

আবেদ আলী ঢাকা:

নীলফামারী-০৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী আজ খুটামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।

প্রচারণাকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন চান। এ সময় এলাকাবাসী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও আগ্রহের সাথে তার বক্তব্য শোনেন।

ওবায়দুল্লাহ সালাফী বলেন,
*“আমি রাজনীতি করি জনগণের কল্যাণ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য। খুটামারার প্রতিটি মানুষের উন্নয়নই আমার অঙ্গীকার। সুযোগ পেলে ইনশাআল্লাহ এই অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করব।”*

প্রচারণায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী, সমর্থকবৃন্দ ও তরুণ ভোটাররা। তারা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওবায়দুল্লাহ সালাফীকে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই প্রচারণা। নির্বাচনী মাঠে সালাফীর সক্রিয় অংশগ্রহণে নতুন উৎসাহ ও আশার আলো দেখছে স্থানীয় জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork