1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:৫১|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে : হামিদুর রহমান আযাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 48 Time View

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, জাগপা’কে আমরা একটা আসন দিয়েছি। কোনো আসন তারা ডিমান্ড করেনি, আমরা তাদের সম্মানিত করেছি। আমরা শহিদ পরিবারকে সম্মান করে জুলাই পরিবারের একজন চূড়ান্ত করেছি। জামায়াত ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে।

সোমবার (২০ এপ্রিল) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের সংরক্ষিত নারী প্রার্থীদের তালিকা প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ১১ দল সমঝোতার মধ্য দিয়ে একত্রিত হয়েছে। রাজপথেও ছিলাম, নির্বাচনী সমঝোতায় ছিলাম। নির্বাচনের পর ১১ দলীয় ঐক্য হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল হিসেবে সংসদে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সংসদের বাহিরেও আমরা একসাথে কাজ করছি।

মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তারা যে প্রক্রিয়া গ্রহণ করেছে তা অন্য দলের চাইতে ভিন্ন এবং তাদের কেউ আবেদন করে মনোনয়ন চায় না, দল যাকে মনোনয়ন দেয় তারাই মনোনয়ন নেয় বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জাগপার ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য ফজলুর রহমানসহ ১১ দলীয় জোটে নেতারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork