1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাাঢ্য র‍্যালি-হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ২:৫২|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাাঢ্য র‍্যালি-হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫,
  • 75 Time View

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ​”হাত ধোয়ার নায়ক হন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
​পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

​তিনি বলেন, বর্তমানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব অপরিসীম। হাত ধোয়া কেবল একটি অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের অন্যতম কার্যকরী উপায়। সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া,

নিউমোনিয়া সহ মারাত্মক অনেক রোগ থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে রক্ষা করতে পারি। আজকের প্রতিপাদ্য অনুযায়ী, আমাদের প্রত্যেকেরই উচিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া এবং অন্যদেরও সচেতন করে ‘হাত ধোয়ার নায়ক’ হয়ে ওঠা।

​তিনি আরও বলেন, নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস শিশুদের মধ্যে রোগ সংক্রমণ কমিয়ে এনে তাদের সুস্থ শৈশব নিশ্চিত করতে পারে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে।

​এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজাউদ্দিন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম,

সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান অফিসার মো. সাইফুল, প্রশাসনিক কর্মকর্তা মো. মোজ্জেম হোসেন সহ উপজেলা সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork