1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগরপুরে ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১:২৭|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

নাগরপুরে ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 129 Time View
নাগরপুরে ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
নাগরপুরে ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের ধলেশ্বরী নদীর বুকে সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার চিরচেনা ও প্রাণের খেলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

স্থানীয় জাঙ্গালিয়া, তারাবাড়ি, নন্দপাড়া, বাউসাইদ, বাঘেরবাড়ি ও চরডাঙ্গা গ্রামের সাধারণ মানুষের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বিভিন্ন গ্রাম থেকে নৌকা নিয়ে দলগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। নদীর দুই তীরে উপচে পড়া দর্শকদের ভিড়ে চারপাশ যেন উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে। উপস্থিত দর্শকরা বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, গ্রামীণ ঐতিহ্যকে জীবিত রাখার অন্যতম মাধ্যম। তারা প্রত্যাশা করেন প্রতিবছরই এ নৌকা বাইচ নিয়মিতভাবে আয়োজন করা হবে।

আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য রবিউল আওয়াল লাভলু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ফারুক আহমেদ খান। এ সময় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ছিদ্দিকুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা জিল্লুর রহিম, জাকির হোসেন, শহিদুর রহমান, ফিরোজ আলম, নুরুল আমিন এবং ইঞ্জিনিয়ার কামাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

এ আয়োজন ঘিরে জাঙ্গালিয়া গ্রাম ছাড়াও আশপাশের গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধলেশ্বরী নদীর তীরে শুধু নাগরপুর নয়, আশপাশের উপজেলা ও জেলা থেকেও অসংখ্য মানুষ ভিড় জমায়। গ্রামীণ এ নৌকা বাইচ শুধু বিনোদন নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে এ আয়োজনকে স্থানীয়রা গুরুত্ব দিয়ে দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork