1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফুলবাড়ীতে অটোরিকশা থামিয়ে ২,৩৬৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:৩১|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে অটোরিকশা থামিয়ে ২,৩৬৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 720 Time View
ফুলবাড়ীতে অটোরিকশা থামিয়ে ২,৩৬৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ফুলবাড়ীতে অটোরিকশা থামিয়ে ২,৩৬৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২,৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নাটোর জেলার লালপুর থানার ধানাইদহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাহ আলম (৪০) এবং পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর এলাকার সেলিম রেজার মেয়ে সানজিদা ইয়াসমিন (২০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। অভিযানের সময় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে তাদের শরীর থেকে ২,৩৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পাবনায় বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) ধারায় একটি মামলা (নম্বর-২৭, তারিখ-২৫/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।

ওসি আব্দুস ছালাম বলেন, “জেলা পুলিশ কুড়িগ্রামকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে, এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork