1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাশেদুলের আকস্মিক মৃত্যু  - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:২৫|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাশেদুলের আকস্মিক মৃত্যু 

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 87 Time View
বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাশেদুলের আকস্মিক মৃত্যু 
বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাশেদুলের আকস্মিক মৃত্যু 

নাঈমা জাককানইবি প্রতিনিধি: বজ্রপাতে মৃত্যুবরণ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (২০২০-২১) শিক্ষাবর্ষের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী রাশেদুল ইসলাম।রবিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুর ২টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাটে এ ঘটনাটি ঘটেছে।এসময় বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ছাড়াও আরও দুইজন নিহত হন বলে জানা যায়।

এযাবৎ প্রাপ্ত তথ্যমতে, অন্য দুইজন নিহত নারী হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের বাসিন্দা। রাশেদুলের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।


স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা উজানচর-ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাশেদুল ছিলেন মেধাবী ও ভ্রমণপ্রেমী শিক্ষার্থী। পাশাপাশি তিনি কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের শীতকালীন ছুটিতে তিনি বিদ্রোহী হল থেকে হেঁটে ১৩ দিনে টেকনাফ পৌঁছান, যা সহপাঠীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বজ্রপাতের কবলে পড়ে সম্ভাবনাময় শিক্ষার্থীর এই আকস্মিক মৃত্যুতে রাশেদুলের পরিবারসহ নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork