1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত - dailydeshkantha
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৩৮|

বাঁকা ইউনিয়ন জামায়াতের আমিরের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 133 Time View

অনলাইন নিউজ: চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত বাঁকা ইউনিয়ন জামায়াত আমির মফিজুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) বিকেল সোয়া ৩টায় ঢাকায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘর্ষে আহত হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) দুপুরে মৃত্যুবরণ করেন তিনি।

শহীদ মফিজুর রহমানের জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এছাড়া জানাযা নামাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন ও ঢাকা-৪ আসনের এমপি মো. জয়নুল আবেদীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork