1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশের ক্ষমতা বিএনপির হাতে নেই : বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবির নেতা - dailydeshkantha
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:৩৯|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের ক্ষমতা বিএনপির হাতে নেই : বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবির নেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
  • 328 Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্ষমতা বিএনপির হাতে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আবদুল্লাহ।

তিনি বলেন, গুমের শিকার হয়েছিলেন বিএনপি নেতারা। দলটির প্রধান তথা বর্তমান সরকারপ্রধানও নির্যাতনের শিকার হয়েছেন। অথচ তারাই গুম কমিশন ও মানবাধিকার কমিশনকে বাতিল করতে চায়। এর মাধ্যমে সুস্পষ্ট, তাদের হাতে বাংলাদেশের ক্ষমতা নেই। এই ক্ষমতা চলে গেছে বিদেশিদের হাতে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে’ ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ-মিছিল শেষে এ সমাবেশ হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বেরিয়ে পল্টনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিএনপির উদ্দেশ্যে আসিফ আবদুল্লাহ বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার লোভে যদি ভারতের তাঁবেদারি করেন, তাহলে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়িয়েছে, বিএনপিকে তাড়াতেও কুণ্ঠাবোধ করবে না তারা।

সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন, নির্বাচনের আগে দেওয়া বিএনপির বক্তব্যের সঙ্গে এখনকার মিল খুঁজে পাওয়া যায় না। দলটির ৩১ দফার প্রথমটিই ছিল সংবিধান সংস্কার নিয়ে। অথচ সংবিধান সংস্কারের বিষয়ে তারা কোনো কথাই বলছে না। তারা ৭০ শতাংশ ম্যান্ডেটের গণভোটকে অস্বীকার করছে। সুতরাং সময় থাকতে জনগণের ম্যান্ডেটকে সম্মান দিতে শিখুন।

জনগণের এ জনরায় বাস্তবায়ন না করলে দেশের সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের নেতারা। জুলাই আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নে দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork