1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - dailydeshkantha
২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৩৭|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬,
  • 14 Time View

স্টাফ রিপোর্টার: আগামী পাঁচ বছরে আইসিটি খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং আগামী পাঁচ বছরে এ খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।

বুধবার (২১ অক্টোবর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন প্রকৌশলী রাফায়েল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. মামুন অর রশিদ। এ ছাড়া আট সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। উপদেষ্টা কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক এবং সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ত্বরান্বিত করা, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রযুক্তিপণ্য ও সেবার অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

ফোরামের উপদেষ্টা কমিটির সদস্য ড. মারুফ মাল্লিক বলেন, দেশের আইসিটি খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে কাজ করবে সংগঠনটি। আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ১০ বিলিয়ন ডলারের প্রযুক্তিপণ্য ও সেবার রপ্তানি শিল্প গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে টিকে থাকতে আইসিটি খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি উদ্যোক্তা ও দক্ষ জনবলের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা জরুরি।

ফোরামটি সফটওয়্যার, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা এবং অন্যান্য প্রযুক্তিভিত্তিক পণ্য রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ ও বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে ভূমিকা রাখতে চায়। এ জন্য সেবার মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রতিষ্ঠানের সুযোগ সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ বলেন, আগামী পাঁচ বছরে আইসিটি খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে রপ্তানিমুখী প্রযুক্তি ব্যবসার প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও সুষ্ঠু প্রতিযোগিতাকে উৎসাহিত করে এমন নীতিগত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি করতে হবে।

নবগঠিত কমিটি এসব লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণ, পেশাজীবীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারে কাজ করবে বলে আশা প্রকাশ করেছে ফোরাম।

বিশ্লেষকদের মতে, প্রচলিত রপ্তানি খাতের বাইরে প্রযুক্তিনির্ভর পণ্য ও সেবার বাজার সম্প্রসারণ বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা, অবকাঠামো, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার মতো বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork