শহীদি বলেন, “ব্যাটিংয়েও আমরা ভালো শুরু করেছিলাম। রহমানউল্লাহ গুরবাজ আর রহমত শাহ দুজনেই ভালো ইনিংস খেলেছে। কিন্তু দিন শেষে আমি রহমতকে নিয়ে খুশি নই। গুরবাজের আউটটা ঠিক আছে, সেটা ভালো বল ছিল, কিন্তু রহমত নিজের উইকেটটা ছুড়ে দিয়েছে।”
তিনি আরও যোগ করেন, “এই পর্যায়ে এসে যখন একজন ব্যাটার সেট হয়ে যায় এবং কন্ডিশন বুঝে ফেলে, তখন তার উচিত ম্যাচটা শেষ করে আসা। রহমত ভালো খেলেছে, কিন্তু আমি তার প্রতি কঠোর, কারণ সে দলের সিনিয়র ক্রিকেটার। ওর আউট নিয়ে আমি সন্তুষ্ট নই।”
তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট শহীদি বলেন, “দল যেভাবে খেলেছে তাতে আমি খুশি। এটা আমাদের জন্য ভালো একটি ম্যাচ ছিল। আমি নিজেও অনেক পরিশ্রম করছি, বিশেষ করে ফিল্ডিং ও ফিটনেস নিয়ে। আজ আমার জন্য দিনটা ভালো ছিল—একটা দারুণ রানআউট করেছি, ক্যাচও ধরেছি।”
নিজের ফিল্ডিং পারফরম্যান্স নিয়ে রসিকতাও করেন শহীদি, “আমি আগেও ভালো ফিল্ডার ছিলাম (হাসি)। সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে আমি খুশি। বিশেষ করে মাঝের ওভারে আমাদের বোলাররা দারুণ লাইন ও লেংথে কিপটে বোলিং করেছে।”