1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বার্সেলোনাকে ‘লুট’ করা হয়েছে : রাফিনহা - dailydeshkantha
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:৪০|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

বার্সেলোনাকে ‘লুট’ করা হয়েছে : রাফিনহা

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
  • 147 Time View

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুটি লেগেই বার্সেলোনা ১০ জন নিয়ে খেলেছে। দ্বিতীয় লেগে ২-১ গোলে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে জিতলেও একজন কম নিয়ে খেলে লড়াইয়ে সমতা ফেরাতে পারেনি তারা। পুরো ম্যাচ মাঠের বাইরে থেকে দেখেছেন তাদের তারকা খেলোয়াড় রাফিনহা। সতীর্থদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হতে দেখে তিনি বললেন, বার্সেলোনাকে ‘লুট’ করা হয়েছে।

প্রথমার্ধে বার্সা ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের গোল অফসাইডে বাতিল হয়। এছাড়া অ্যালেক্সান্ডার সরলথকে ফাউল করে এরিক গার্সিয়া প্রথমে হলুদ কার্ড দেখলেও ভিএআরে লাল কার্ড দেখেন।

ম্যাচ শেষে রাফিনহা সাংবাদিকদের বলেন, ‘খেলায় আমাদের পুরোপুরি লুট করা হয়েছে। রেফারির অনেক সমস্যা ছিল। তার কিছু সিদ্ধান্ত ছিল অবিশ্বাস্য। আমি জানি না অ্যাতলেটিকো কতগুলো ফাউল করেছিল এবং তিনি তাদেরকে বুক করেননি।’

প্রথমার্ধে দানি ওলমো ফাউলের শিকার হলে বার্সা পেনাল্টির আবেদন করে। কিন্তু রাফিনহা স্পষ্ট করে বলেননি রেফারির কোন সিদ্ধান্তটি বিতর্কিত ছিল।

এর আগে প্রথম লেগে বক্সের মধ্যে মার্ক পিউবিলের হ্যান্ডবলের পর বার্সা পেনাল্টির আবেদন করলেও রেফারি সাড়া দেননি। উয়েফার কাছে এনিয়ে আপিল করেছিল তারা, কিন্তু ইউরোপিয়ান সংস্থা তাদের প্রতিবাদকে ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা করে।

রাফিনহা বললেন, ‘মানুষ একবার ভুল করতেই পারে, কিন্তু আরেকটি ম্যাচে একই ভুল কী করে হয়? আমরা খুব ভালো খেলেছিলাম। কিন্তু এই লড়াই আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। এটা কঠিন ছিল। বিশেষ করে যখন আমাদের এই ম্যাচ জেতার জন্য তিন গোল করার লক্ষ্য ছিল। আমি সত্যিই বুঝতে চাই, বার্সা ম্যাচটি জিতে যাবে বলে কেন (রেফারি) এত ভীত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork