1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চ নীলফামারী জেলা কমিটি অনুমোদন - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ২:৩৮|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চ নীলফামারী জেলা কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 64 Time View

জেলা প্রতিনিধি নীলফামারী: বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে নীলফামারী জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রাবন দাশ ও সভাপতি অন্নিশীল এবং সাধারণ সম্পাদক বিকাশ বাড়ৈ (তন্ময়) নীলফামারী জেলার নবগঠিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নতুন অনুমোদিত জেলা কমিটিতে আশীষ বিশ্বাস সভাপতি ও পরিতোষ শীল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও জেলা কমিটিতে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ মোট ২০ জন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি অনুমোদনের মাধ্যমে নীলফামারী জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বিশ্বাস প্রকাশ করেন যে, নবগঠিত জেলা কমিটি ছাত্র সমাজের মধ্যে ধর্মীয় চেতনা, নৈতিকতা ও সনাতন মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে সংগঠনের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে “ধর্মে আস্থা, ন্যায়ে দৃষ্টি, মানবতায় উদ্ভাসিত হোক বাংলাদেশ” এই শ্লোগানে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork