1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বান্দরবানের নাইক্ষ‍্যংছড়িতে জামায়াতে ইসলামীর সংসদ প্রার্থীর সমর্থনে পথসভা অনুষ্ঠিত - dailydeshkantha
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:০৮|
শিরোনামঃ
মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়িতে জামায়াতে ইসলামীর সংসদ প্রার্থীর সমর্থনে পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 168 Time View

নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতামা হমুদুল হক বাহাদুর:

পার্বত‍্য বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনের প্রার্থী এডভোকেট আবুল কালামের সমর্থনে নাইক্ষ‍্যংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল থেকে নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী, বেতবুনিয়া, তুমব্রু, বরইতলী সহ বিভিন্নস্থানে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এসব পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় যোগ দিয়ে বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর ও ৩০০ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আবুল কালাম বলেন, আমি আপনাদের সেবক হিসেবে এতদাঞ্চলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতের সুমহান টার্গেট সামনে রেখে জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান। এসব পথসভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী হামিদুল হক, সোনাইছড়ি ইউনিয়নের সাবেক মেম্বার আবদুর রহিম, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার, দৈনিক সংগ্রাম উপজেলা প্রতিনিধি ও উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাহমুদুল হক বাহাদুর, ঘুমধুম ইউনিয়ন জামায়াতের সভাপতি সালাহ উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ অন‍্যান‍্য নেতৃবৃন্দ। এসব পথসভায় স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork