1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেরোবির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুমোদন - dailydeshkantha
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৪১|
শিরোনামঃ
মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

বেরোবির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 98 Time View
বেরোবির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুমোদন
বেরোবির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুমোদন

বেরোবি প্রতিবেদক: পারভেজ হাসান সায়েম: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় আইন-২০০৯ এর ৯(১) ধারা অনুযায়ী আয়োজিত এ সমাবর্তনের বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সহকারী সিনিয়র সচিব নাঈমা খন্দকার সাক্ষরিত একটি চিঠি গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জারি করা হয়।

 

চিঠিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মতি দিয়েছেন। এছাড়া অনুষ্ঠানে হিসেবে ড. আসিফ নজরুল , আইন উপদেষ্টা, আইন মন্ত্রণালয়কে সভাপতিত্ব করার জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সানুগ্রহ অনুমোদন/মনোনয়ন প্রদান করেছেন।

 

এছাড়াও চিঠিতে সমাবর্তন অনুষ্ঠানের সময়সূচি এবং অনুষ্ঠানের কর্মসূচিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা নিষ্পন্নের বিষয়ে জরুরি ভিত্তিতে মাননীয় উপদেষ্টা, আইন মন্ত্রণালয়-এর একান্ত সচিবের দপ্তরে যোগাযোগ করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork