1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত মাদরাসার ছাত্রী জেনিফা ইয়াসমিনের মৃত্যু! - dailydeshkantha
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:২১|
শিরোনামঃ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত মাদরাসার ছাত্রী জেনিফা ইয়াসমিনের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, মে ৯, ২০২৫,
  • 666 Time View
ঢাকার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার গুরতর আহত শিক্ষার্থীর মৃত্যু!
ঢাকার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার গুরতর আহত শিক্ষার্থীর মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ঢাকার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার নবম শ্রেণির মেধাবী ছাত্রী জেনিফা ইয়াসমিন গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসা ও একাধিক অপারেশনের পরও, ৮ মে ২০২৫ তারিখে বিকাল ৩:০০ ঘটিকায় অরোরা স্পেশালাইজড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে তা’মীরুল মিল্লাত পরিবার গভীরভাবে শোকাহত।

জেনিফা ইয়াসমিন ছিলেন একজন বিনয়ী, ভদ্র এবং পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও প্রতিভাবান ছাত্রী। তার অকাল মৃত্যুতে তা’মীরুল মিল্লাত পরিবার এক সম্ভাবনাময় ভবিষ্যৎকে হারিয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা তার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

তাঁর এই অকাল মৃত্যুতে তা’মীরুল মিল্লাত পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহর দরবারে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।

আল্লাহ তা’আলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। (আমিন)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork