1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে জাতীয় সমবায় দিবস পালিত - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১:৫৪|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

রামগড়ে জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 65 Time View

সাইফুল ইসলাম, রামগড়: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে জাতীয় সমবায় দিবস-২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত উল্ল্যাহ, সমবায় সংগঠক মো. মোশাররফ হোসেন, রামগড় উপজেলা মিনি বাস ও ট্রাক সমিতির সভাপতি মো. সুজায়েত আলী, রামগড় উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি মাওলানা মো. হারুন রশীদ এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফয়জুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork