1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সাংবাদিক দেলোয়ারকে হুমকি, প্রেসক্লাব দুমকি ও সাংবাদিক সমাজের নিন্দা - dailydeshkantha
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১:১৩|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

সাংবাদিক দেলোয়ারকে হুমকি, প্রেসক্লাব দুমকি ও সাংবাদিক সমাজের নিন্দা

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 121 Time View
সাংবাদিক দেলোয়ারকে হুমকি, প্রেসক্লাব দুমকি ও সাংবাদিক সমাজের নিন্দা
সাংবাদিক দেলোয়ারকে হুমকি, প্রেসক্লাব দুমকি ও সাংবাদিক সমাজের নিন্দা

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায়, প্রেসক্লাব দুমকির সভাপতি ও সাংবাদিক মো. দেলোয়ার হোসেনকে হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব দুমকি।

 

প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর চয়বয়ড়ায় চুরির ঘটনা কাভার করতে গেলে বহিষ্কৃত ছাত্রদল নেতা চাকলাদার গোলাম সরোয়ার তাকে লাঞ্ছিত করে হুমকি দেন। এ ঘটনায় দেলোয়ার হোসেন থানায় সাধারণ ডায়েরি করেন।

 

পরবর্তীতে কিছু ব্যক্তি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রেসক্লাবের সাংবাদিকরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকদের মানহানি করার উদ্দেশ্যে করা হচ্ছে। অতীতে দেলোয়ার হোসেনও পেশাগত দায়িত্ব পালনের সময় একাধিক হামলা ও মামলার শিকার হয়েছেন।প্রেসক্লাব স্পষ্ট জানিয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করলে তা বরদাস্ত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন জানান, ৩০ সেপ্টেম্বরের সাধারণ সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, “আমরা সত্য প্রকাশে অটল থাকব, মিথ্যা রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork