1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
"সিলেট রেঞ্জ কার্যালয়ে জুলাই( ২০২৫)মাসের অপরাধ সভা অনুষ্ঠিত" - dailydeshkantha
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:১৭|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

“সিলেট রেঞ্জ কার্যালয়ে জুলাই( ২০২৫)মাসের অপরাধ সভা অনুষ্ঠিত”

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 178 Time View
"সিলেট রেঞ্জ কার্যালয়ে জুলাই( ২০২৫)মাসের অপরাধ সভা অনুষ্ঠিত"
"সিলেট রেঞ্জ কার্যালয়ে জুলাই( ২০২৫)মাসের অপরাধ সভা অনুষ্ঠিত"

হবিগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০:০০ ঘটিকায় সিলেট রেঞ্জের জুলাই/২০২৫খ্রি.মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো‌ঃ মুশফেকুর রহমান।

সভায় ডিআইজি মহোদয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা পূর্বক পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এছাড়াও থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসীদের তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ প্রদান করেন। আগামীর দিনগুলি পুলিশের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে কেউ যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে নজরদারি বৃদ্ধি করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় জনাব এ. এন. এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়কে বিশেষ সম্মাননা পত্র প্রদান করা হয় এবং মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করেন জনাব মোহাম্মদ সহিদ উল্যা, অফিসার ইনচার্জ, মাধবপুর থানা, হবিগঞ্জ, ওয়ারেন্ট তামিল, সমনজারি, নন-এফআইআর দাখিলসহ আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার গ্রহণ করেন জনাব আব্দুস সামাদ আজাদ, এএসআই (নি:), হবিগঞ্জ সদর মডেল থানা, হবিগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork