1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:১৩|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
  • 101 Time View

অনলাইন নিউজ: হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির বাসা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে আদাবর থানায় করা অস্ত্র মামলার রায় আজ। মামলাটিতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি শেষে গত ৫ এপ্রিল রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করে আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করবেন। মামলাটি আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের কজলিস্ট থেকে এ তথ্য জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালায় র‍্যাব-২। এ সময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

তবে জব্দ করা অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯/১৯(এ) ধারায় মামলা করা হয়। হাদি হত্যা মামলার ছাড়াও ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork