1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা - dailydeshkantha
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:১১|
শিরোনামঃ
ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬,
  • 18 Time View

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী):পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউট্যাব ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মামুন অর রশিদ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় পবিপ্রবি ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ বি এম সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত দুই উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এ সময় বক্তব্য দেন অধ্যাপক ড. বদিউজ্জামান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. আহসানুর রেজা, অধ্যাপক ড. মো. আলমগীর কবির, অধ্যাপক ড. এ কে এম মোস্তফা আনোয়ার, প্রভাষক ডা. মহিবুল্লাহ রুবেল, জিয়া পরিষদের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনার জবাবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আমরা কথা কম বলব, কাজ বেশি করব—এটাই আমাদের অঙ্গীকার। একটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান এগিয়ে যায়।”

তিনি আরও বলেন, “আমি প্রশাসক হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশীদারিত্বমূলক নেতৃত্বের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ আরও উন্নত করতে কাজ করব।”

তিনি বলেন, “বিভাজন নয়, ঐক্যই হবে আমাদের শক্তি। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টি, একাডেমিক মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলা হবে আমাদের অন্যতম লক্ষ্য।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, “সবার সহযোগিতা ও দোয়া নিয়ে দায়িত্ব পালন করতে চাই। শিক্ষা ও গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি মানবিক, জ্ঞানভিত্তিক ও আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে কাজ করব।”

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত দুই উপাচার্যের নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও সুশাসনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork