1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জানা গেল ‘হ্যান্ডশেক কাণ্ডের’ নেপথ্য কাহিনী - dailydeshkantha
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:০২|

জানা গেল ‘হ্যান্ডশেক কাণ্ডের’ নেপথ্য কাহিনী

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 122 Time View
জানা গেল ‘হ্যান্ডশেক কাণ্ডের’ নেপথ্য কাহিনী
জানা গেল ‘হ্যান্ডশেক কাণ্ডের’ নেপথ্য কাহিনী

নিজস্ব প্রতিবেদক:

এশিয়া কাপ ২০২৫–এর ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় এসেছে ম্যাচ-পরবর্তী এক ঘটনা—‘হ্যান্ডশেক কাণ্ড’।

রোববার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে সুর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল সহজেই পাকিস্তানকে হারায়। তবে খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রচলিত সৌজন্যমূলক হ্যান্ডশেক না হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। দেখা যায়, ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা ও তাঁর সতীর্থদের সঙ্গে হাত মেলাননি। এমনকি পাকিস্তান দল ভারতের ড্রেসিংরুমের সামনে পৌঁছালে সেটি বন্ধ পাওয়া যায়।

এমন ঘটনার নেপথ্য কাহিনী নিয়েই শুরু হয় জল্পনা–কল্পনা। টুর্নামেন্ট সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ম্যাচ চলাকালীন তীব্র উত্তেজনা ছড়ানো কিছু ঘটনার কারণে ভারতীয় শিবির ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিকতা এড়িয়ে যায়। দলের ভেতরের সিদ্ধান্তেই হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অন্যদিকে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, শারীরিক ও মানসিক ক্লান্তির কারণেই খেলোয়াড়রা সরাসরি ড্রেসিংরুমে চলে যান। পাকিস্তানের ড্রেসিংরুমে যাওয়ার ঘটনাটি ছিল তাঁদের পক্ষ থেকে সৌজন্য প্রদর্শনের চেষ্টা, তবে ভারতের দল তখন ভেতরে বৈঠকে ছিল।

ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ একে খেলোয়াড়সুলভ মানসিকতার ঘাটতি হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে পরিস্থিতি-সৃষ্ট ভুল বোঝাবুঝি বলছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork