1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ - dailydeshkantha
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:২২|
শিরোনামঃ
জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন

টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 480 Time View
টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ
টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ আস সামি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন ১ জন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখ যায়।

তিনি আরো জানান, এসময় কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে গহিন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। মাদক পাচারকারী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork