1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - dailydeshkantha
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| ভোর ৫:৪৬|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ডিমলায় ব্রাইট ফিউচার মডেল স্কুল এন্ড কলেজে বর্ষবরণ, নবীন বরন ও আলোচনা সভা অনুষ্ঠিত চর কচ্ছপিয়া দারুল ফালাহ নুরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ‘অবরুদ্ধ’ হরমুজ পাড়ি দিলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা ট্যাংকার নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন : অপু বিশ্বাস নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এমপি আমির হামজাকে আইনি নোটিশ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 10 Time View

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা গড়তে হলে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা জরুরি। মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। আমি প্রশাসন ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাই, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন যাতে আত্রাইকে আমরা একটি নিরাপদ ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে পারি।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউল ইসলাম বলেন, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। পবিত্র আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলার উন্নয়নে আমরা নিয়মিত তদারকি করছি। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ রইল।

​সভায় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, ​এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ। সভায় উপজেলার চুরি-ডাকাতি রোধ, যানজট নিরসন এবং সামাজিক অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork