1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা - dailydeshkantha
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩৬|
শিরোনামঃ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 25 Time View

স্টাফ রিপোর্টার: দেশে কর্মক্ষেত্রে নানা ধরনের চাপ, হুমকি ও হয়রানির শিকার হওয়া সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসইউএস)। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সংগঠনটির নেতৃবৃন্দ এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ মমিনুর রশিদ শাইন এবং সঞ্চালনা করেন মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কে এম মহসিন, সাংগঠনিক সম্পাদক আরফানুল হক নাহিদ, এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসাস-এর সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার যুগ্ম মহাসচিব মোঃ আজিবুল হক পার্থ, শাহজাদা সায়েদ মোঃ ওমর ফারুক পীরসাব, সাংগঠনিক সচিব আবেদ আলী, দপ্তর সচিব মোঃ শিপন আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের হুমকি, মামলা, হামলা কিংবা নানা ধরনের সামাজিক চাপের মুখে পড়তে হয়। এসব পরিস্থিতিতে অনেক সাংবাদিক মানসিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার রক্ষায় কাজ করাকে সংগঠনটির অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।
তারা আরও বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা যদি স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে কাজ করতে না পারেন, তাহলে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। এজন্য সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নিপীড়ন বা হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিক সমাজের উন্নয়ন এবং সংগঠনের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সদস্যদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠলে গণমাধ্যম আরও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় হবে। একই সঙ্গে তারা সকল সাংবাদিককে পেশাগত নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork