1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী - dailydeshkantha
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:৩১|

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ১৬, ২০২৬,
  • 133 Time View

মোজো ডেস্ক: দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে সোমবার (১৬ মার্চ) বিকেলে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, স্কুল স্তরে দীর্ঘদিনের ‘লটারি প্রথা’ বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের বিষয়টিরও সুরাহা হতে যাচ্ছে আজ।

মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকর্মীদের এই ব্রিফিং কভারেজ করার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লটারি পদ্ধতিতে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না—এমন দাবির প্রেক্ষিতে স্কুলে ভর্তি পরীক্ষা পুনরায় চালু করার বিষয়ে দীর্ঘ আলোচনা চলছিল। আজকের ব্রিফিংয়ে এই প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা করা হতে পারে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তিনটি প্রধান বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের শূন্য থাকা শীর্ষ প্রশাসনিক পদে নতুন উপাচার্য নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়েছে, যা আজ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে, সকালে শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork