1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে মতবিনিময়। - dailydeshkantha
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৮|
শিরোনামঃ
রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নীলফামারী শহর শাখা ছাত্রশিবির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে মতবিনিময়।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬,
  • 104 Time View

 

ফিরোজ মাহমুদ
নলডাঙ্গা. নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও শাম্মী আক্তার।
মতবিনিময় সভায় নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান , উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রকিবুল হাসান সুজন, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, সুশীল সমাজের প্রতিনিধি ইয়াছিনুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংক ও বীমা প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রতিনিধি ও সুধী সমাজের ব্যক্তিরা অংশ নেন।
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নবাগত ইউএনওর সঙ্গে নিজেদের পরিচয় তুলে ধরেন। একই সঙ্গে নলডাঙ্গার শিক্ষা, কৃষি, যোগাযোগ, আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি উপজেলার সামগ্রিক উন্নয়ন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ সময় নলডাঙ্গার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবার মান আরও বাড়াতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নবাগত ইউএনও শাম্মী আক্তার নলডাঙ্গার উন্নয়ন ও জনকল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork