1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ - dailydeshkantha
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৭:৪৪|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬,
  • 27 Time View

বিনোদন প্রতিবেদক: ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ১২২ জন শিল্পী। বুধবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে শিল্পীরা বলেন, কোনো শিল্পী তার রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কারণে আক্রমণের শিকার হতে পারেন না। এ ধরনের ঘটনা শুধু নিন্দনীয় নয়, বরং শিল্পীর স্বাধীনতা, মানবাধিকার ও মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় দেশের বহু শিল্পীর মতো আজমেরী হক বাঁধনও অন্যায়, হত্যা, দমন ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তবে কোনো শিল্পীর রাজনৈতিক মত বা অবস্থান ভিন্ন হওয়ার কারণে তাকে অপমান, ভয় দেখানো কিংবা শারীরিকভাবে হেনস্তা করার অধিকার কারও নেই।

দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ বলেছে, রাজনৈতিক মতের বিরোধিতা কখনোই সহিংসতার লাইসেন্স হতে পারে না। একজন নারী শিল্পীর গায়ে হাত তোলা বা তাকে প্রকাশ্যে হেনস্তা করা কোনো প্রতিবাদের ভাষা নয়; এটি সহিংসতার বহিঃপ্রকাশ।

বাঁধনের প্রতি সংহতি জানিয়ে বিবৃতিতে বলা হয়, শিল্পীর শরীর কোনো রাজনৈতিক প্রতিশোধের ক্ষেত্র হতে পারে না এবং শিল্পীর কণ্ঠও কোনো ধরনের ভয়ের কাছে জিম্মি হওয়া উচিত নয়।

হামলার ঘটনায় যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork