1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তানে নিহত ৭ - dailydeshkantha
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৭|
শিরোনামঃ
রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নীলফামারী শহর শাখা ছাত্রশিবির হুথিদের কবল থেকে সানা পুনরুদ্ধারে ইয়েমেনের নতুন সিদ্ধান্ত নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তানে নিহত ৭

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬,
  • 57 Time View

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তান প্রদেশে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলার মধ্যে খুজেস্তানের তিনটি পৃথক এলাকায় হতাহতের ঘটনা ঘটে।

প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলায় খুজেস্তানে সাতজন নিহত হওয়ার পাশাপাশি আরও আটজন আহত হয়েছেন।

এর আগে হরমুজ প্রণালীর সঙ্গে লাগোয়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মিসাইলের আঘাতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বিয়ের অনুষ্ঠানে হামলার বিষয়ে রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিসাইল হামলার পর হরমুজগান প্রদেশের সিরিক শহরের কুশেতাক এলাকায় একটি বাড়িতে মিসাইলের শার্পনেল আঘাত হানে। ওই বাড়িতে তখন বিয়ের অনুষ্ঠান চলছিল। এতে অর্ধশতাধিক মানুষ আহত হন এবং এক শিশুসহ চারজন নিহত হন।

ইরান সরকারের প্রকাশিত একটি ভিডিওতে বিয়ের অনুষ্ঠানস্থলটি ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ এবং মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টা চালাচ্ছিল। তাদের প্রতিহত করতেই নতুন করে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে হামলায় চারজন নিহত হওয়ার ঘটনার পর ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের ওপরও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

ক্রমবর্ধমান এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork