1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে পাশে চাই: পবিপ্রবি ভিসি - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৭:৫০|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে পাশে চাই: পবিপ্রবি ভিসি

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৭, ২০২৬,
  • 115 Time View

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উন্নয়নের নতুন ছোঁয়া লেগেছে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় একসঙ্গে ছয়টি নতুন স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এসব স্থাপনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধিত পর্যায়ের আওতায় এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র এবং ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে চারতলা খামার ভবন নির্মাণ করা হয়েছে।

এ ছাড়া ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্যারাক, ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি এবং ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি আধুনিক আবহাওয়া স্টেশন নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে মানসম্মত অবকাঠামোর বিকল্প নেই। আজ যে প্রকল্পগুলো উদ্বোধন করা হলো, তা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও উন্নত করবে।’

তিনি আরও বলেন, ‘শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, রাষ্ট্রীয় এসব সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করাও আমাদের সবার দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অগ্রযাত্রায় সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. ওবায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, পরিচালক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, নতুন এসব অবকাঠামো চালু হওয়ায় পবিপ্রবির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকরা আধুনিক সুযোগ-সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork