প্রিমিয়ার লিগে আরও এক মৌসুমে দ্যুতি ছড়ানোর স্বীকৃতি পেলেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড এবার তৃতীয়বারের মতো প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
চলতি মৌসুমে ২৯টি গোল ও ১৮টি অ্যাসিস্ট করে লিভারপুলকে চার ম্যাচ হাতে রেখেই তাদের ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন সালাহ। এর আগেও তিনি ২০১৭-১৮ ও ২০২১-২২ মৌসুমে পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। এবারের সম্মাননা সালাহকে পিএফএর ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড়দের কাতারে পৌঁছে দিলো।
শুধু পিএফএ নয়, সালাহ সম্প্রতি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (FWA) ও প্রিমিয়ার লিগ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন, যা তার অসাধারণ মৌসুমের স্বীকৃতি।
অ্যাস্টন ভিলার উদীয়মান মিডফিল্ডার মর্গান রজার্স পেয়েছেন পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইংল্যান্ড জাতীয় দলে অভিষেকের সুযোগও পেয়েছেন।
সালাহ ছাড়াও লিভারপুল থেকে আরও তিনজন—ভার্জিল ফন ডাইক, রায়ান গ্রাভেনবের্চ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার—পিএফএ টিম অব দ্য ইয়ার-এ জায়গা পেয়েছেন।
দলে আরও আছেন:
গোলকিপার: ম্যাটস সেলস (নটিংহ্যাম ফরেস্ট)
ডিফেন্ডার: উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল (আর্সেনাল), মিলোস কেরকেজ (লিভারপুল)
মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল)
ফরোয়ার্ড: আলেকজান্ডার ইসাক (নিউক্যাসেল), ক্রিস উড (নটিংহ্যাম ফরেস্ট)
গোলকিপার: ম্যাটস সেলস (নটিংহ্যাম ফরেস্ট)
ডিফেন্ডার: উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল (আর্সেনাল), ভার্জিল ফন ডাইক, মিলোস কেরকেজ (লিভারপুল)
মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রায়ান গ্রাভেনবের্চ (লিভারপুল), ডেকলান রাইস (আর্সেনাল)
ফরোয়ার্ড: মোহাম্মদ সালাহ (লিভারপুল), আলেকজান্ডার ইসাক (নিউক্যাসেল), ক্রিস উড (নটিংহ্যাম ফরেস্ট)
সালাহর এই অর্জন ফুটবল দুনিয়ায় তার অবস্থানকে আরও সুদৃঢ় করল এবং প্রিমিয়ার লিগে তার স্থায়ী প্রভাব আরও একবার প্রমাণ করল।