1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে লালপুরে মানববন্ধন - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৪৪|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে লালপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫,
  • 176 Time View
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে লালপুরে মানববন্ধন
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে লালপুরে মানববন্ধন

লালপুর ( নাটোর) প্রতিনিধি :
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার সিদ্ধান্তের প্রতিবাদে নাটোরের লালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, লালপুর শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এ.কে.এম শাহীন, সাধারণ সম্পাদক রাজিব হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সব শিশু যখন সমান পাঠ্যসূচিতে শিক্ষা গ্রহণ করছে, তখন কেবল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিভিত্তিক বিভাজনের কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বঞ্চিত হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। তাঁরা বলেন, এ সিদ্ধান্ত শিশুদের শিক্ষার অধিকার ও মেধা যাচাইয়ের ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মতোই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও সমপর্যায়ে লেখাপড়া করে থাকে। কিন্তু মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপন তাদের বঞ্চিত করছে একটি বড় সুযোগ থেকে।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর মাধ্যমে জমা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork