1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফাইতং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের দূর্নীতির বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন ও প্রতিবাদ - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:১১|

ফাইতং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের দূর্নীতির বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 158 Time View
ফাইতং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের দূর্নীতির বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন ও প্রতিবাদ
ফাইতং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের দূর্নীতির বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন ও প্রতিবাদ

মোঃ আরফাতুল ইসলাম (সানি) স্টাফ রিপোর্টার: লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহিদা ইয়াছমিনের অনিয়ম ও দূর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সাধারণ জনগণ।

৭ সেপ্টেম্বর(রবিবার)বিকালে চারটায় খেদারবন এলাকার ফাইতং সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান,আমরা অসহায় হতদরিদ্র,সরকারি বিভিন্ন প্রণোদনার প্রলোভন দিয়ে মহিলা মেম্বার শাহিদা ইয়াছমিন আমাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে।

ভিজিএফ,ভিজিডিকার্ড বয়স্কভাতা,মাতৃকালীনভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ৪হাজার টাকা করে নেন। উপকার ভোগীদের সরকারি সেবার নাম ভাঙ্গিয়ে দূর্নীতি করে প্রচুর সম্পদের মালিক বনে যান ইয়াছমিন।স্থানীয়রা আরও জানান, জন্ম নিবন্ধন এবং নাগরিক সনদ নিতে মেম্বার কে মোটা অংকের উৎকোচ না দিলে বিভিন্ন অজুহাত দেখিয়ে হয়রানি করেন।আমরা তার অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অতিষ্ঠ পুরো এলাকাবাসী।ভুক্তভোগীরা দ্রুত তার পদত্যাগ ও অপসারণের জোর দাবি জানিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত মহিলা মেম্বারের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, পূর্ব শত্রুতার আক্রোশে পূর্ব পরিকল্পিত ভাবে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।সামাজিক ভাবে আমার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচার করেছে।মানববন্ধনে নেতৃত্ব দেওয়া মহিলা আনোয়ারা বেগম স্থানীয় ইউপি নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী ছিল,সে তিন বার আমার থেকে পরাজিত হওয়ার আক্রোশে বহিরাগত নারী পুরুষ ভড়া করে আমার মানক্ষুন্ন করার জন ওইস প্রতিবাদ ও মানববন্ধন করেন।

এবিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাই তিনি বলেন,ওইসব বিষয়ে লিখিত কোন অভিযোগ হাতে আসেনি,কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork