1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক শহীদি - dailydeshkantha
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:২৫|
শিরোনামঃ
হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক শহীদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 116 Time View
বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক শহীদি
বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক শহীদি

অনলাইন নিউজ: ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। তবে দলের এমন জয়ের পরও পুরোপুরি খুশি নন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, সিনিয়র ব্যাটার রহমত শাহর আউট নিয়ে তার আক্ষেপ রয়েছে।

শহীদি বলেন, “ব্যাটিংয়েও আমরা ভালো শুরু করেছিলাম। রহমানউল্লাহ গুরবাজ আর রহমত শাহ দুজনেই ভালো ইনিংস খেলেছে। কিন্তু দিন শেষে আমি রহমতকে নিয়ে খুশি নই। গুরবাজের আউটটা ঠিক আছে, সেটা ভালো বল ছিল, কিন্তু রহমত নিজের উইকেটটা ছুড়ে দিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “এই পর্যায়ে এসে যখন একজন ব্যাটার সেট হয়ে যায় এবং কন্ডিশন বুঝে ফেলে, তখন তার উচিত ম্যাচটা শেষ করে আসা। রহমত ভালো খেলেছে, কিন্তু আমি তার প্রতি কঠোর, কারণ সে দলের সিনিয়র ক্রিকেটার। ওর আউট নিয়ে আমি সন্তুষ্ট নই।”

তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট শহীদি বলেন, “দল যেভাবে খেলেছে তাতে আমি খুশি। এটা আমাদের জন্য ভালো একটি ম্যাচ ছিল। আমি নিজেও অনেক পরিশ্রম করছি, বিশেষ করে ফিল্ডিং ও ফিটনেস নিয়ে। আজ আমার জন্য দিনটা ভালো ছিল—একটা দারুণ রানআউট করেছি, ক্যাচও ধরেছি।”

নিজের ফিল্ডিং পারফরম্যান্স নিয়ে রসিকতাও করেন শহীদি, “আমি আগেও ভালো ফিল্ডার ছিলাম (হাসি)। সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে আমি খুশি। বিশেষ করে মাঝের ওভারে আমাদের বোলাররা দারুণ লাইন ও লেংথে কিপটে বোলিং করেছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork