বাবুল রহমান রবিন গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে|
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচগড়গড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে|
নিহত মহিদুল ইসলাম ওই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে|
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির সেচ পাম্প চালু করতে যায় মহিদুল| এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে সংস্পর্শে আসলে মহিদুল গুরুতর আহত হন| পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন|
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছেে।