1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে আইবিডাব্লুএফ'র সমাবেশ অনুষ্ঠিত - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:৪৩|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে আইবিডাব্লুএফ’র সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 574 Time View

 জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে দাওয়াতী পক্ষ উপলক্ষে ব্যবসায়ী সমাবেশ করেছে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লুএফ)। ‘টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ প্রতিপাদ্যে সংগঠনটির সৈয়দপুর শাখার সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আইবিডাব্লুএফ এর জেলা উপদেষ্টা এডভোকেট আল-ফারুক আব্দুল লাতিফ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর শাখার উপদেষ্টা মো. শরফুদ্দিন খান ও নীলফামারী জেলা সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ।

সভাপত্বি করেন সংগঠনের সৈয়দপুর শাখা সভাপতি হাজি মো. মোখলেছুর রহমান। সঞ্চালনা করেন সেক্রেটারি তোফায়েল মোহাম্মদ আজম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজী সেলিম, বুলবুল হোসেন, শাহীদ শামীম। ইসলামি সঙ্গীত পরিবেশন করেন হাফিজুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, একজন সৎ ব্যবসায়ীর হাশর হবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর সাথে। অন্য কোন পেশার ক্ষেত্রে এমন কোন কথা নাই। আল্লাহর অধিকাংশ নবী-রাসূলের পেশা ছিল ব্যবসা। আমাদের নবীও (সা.) ব্যবসায়ী ছিলেন। তাহলে শুধু ব্যবসা করলেই হবেনা, সৎ হতে হবে।

আইবিডাব্লুএফ এমন একটা ব্যবসায়ী সংগঠন, যার সদস্য হলে আপনি সৎ ও সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। কারণ এই সংগঠন সদস্যদের দুনিয়া ও আখেরাতে সফলকাম হতে সার্বিকভাবে সহযোগিতা করে। তাই তিনি সৈয়দপুর তথা নীলফামারীর আর্থসামাজিক উন্নয়নে আইবিডাব্লুএফ এর পতাকা তলে সমবেত হতে সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork