1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রাষ্ট্রপতির অনুমোদনে ডিসেম্বরের ৭ তারিখে হবে কুবির ২য় সমাবর্তন - dailydeshkantha
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:২৩|
শিরোনামঃ
জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন

রাষ্ট্রপতির অনুমোদনে ডিসেম্বরের ৭ তারিখে হবে কুবির ২য় সমাবর্তন

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 113 Time View
রাষ্ট্রপতির অনুমোদনে ডিসেম্বরের ৭ তারিখে হবে কুবির ২য় সমাবর্তন
রাষ্ট্রপতির অনুমোদনে ডিসেম্বরের ৭ তারিখে হবে কুবির ২য় সমাবর্তন

কুবি প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদন সাপেক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ চলতি বছরের আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সমাবর্তন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রথম সমাবর্তনে যারা অংশ নিয়েছিল তারা ব্যতীত ডিসেম্বরের আগে যাদের অনার্স শেষ হয়ে সার্টিফিকেট হয়ে যাবে, তারাও সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আর আমরা একটা ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের থেকে তাদের তথ্য সংগ্রহ করব, আর সাথে কিছু স্পন্সরের ব্যবস্থাও করা হবে।

জানা যায়, সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ।

এ নিয়ে সমাবর্তন কমিটির সহ-আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘সমাবর্তনের শুধু তারিখ নির্ধারণ হয়েছে। অতিথি হিসেবে আছেন মাননীয় উপদেষ্টা সড়ক জনপথ ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, ইউজিসির চেয়ারম্যান ও আমাদের উপাচার্য স্যার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork